সাজেকে  নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি, ফের আটকা পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক  সাড়ে ১১ টার  দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।
সকাল ১১টার দিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী ও সন্ত্রাসীরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
অবরোধ ও গোলাগুলির ঘটনার কারণে সাজেকে ঘুরতে আসা অন্তত ৩ হাজার পর্যটক ফের আটকা পড়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  তোফাজ্জল হোসেন বলেন, আমরা ব্যস্ত আছি। পরে সব জানাচ্ছি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার -৬

সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার -৬

সাজেকে  নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি, ফের আটকা পর্যটকরা

আপডেট সময় : ১২:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬