কুড়িগ্রাম সদর উপজেলায় ভোগডাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর রাত ৭টা থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম নয়ন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন সম্প্রদায়ের মানুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি মণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও শিশু-কিশোরদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন, শ্রী জয় সরকার, মোঃ জাকির হোসেন বাবু, শাহিন আলম, আমিনুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেকে। তাঁরা মোটরসাইকেলযোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার -৬

আপডেট সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬