স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়া, ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, দুপুর: নিরাপদ সড়ক নিশ্চিত করতে বগুড়ায় মানববন্ধন, সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে ‘এএবি জিরো কন্টাক্ট’ প্রচারণার অংশ হিসেবে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির মাধ্যমে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।




















