বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাহারিয়ার মিয়াজি।
রোববার (১৮ অক্টোবর) রাতে জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় পুলিশ সুপার বলেন, পূজা চালাকালীন কোনভাবেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই, পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যরা উপস্থিত আছে। এছাড়াও যদি কোন আনওয়ান্টেড সিচিউসেশনের মুখোমুখি হন, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। আমাদেরকে ফোন করবেন আমরা জেগে আছি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
তিনি আরও বলেন, অতিগুরুত্বপূর্ণ স্থানে পিক পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে বেশ কয়েকটি পূজামণ্ডপের জন্য একটি করে মোবাইল পেট্রোল নিয়োজিত করা হয়েছে। এর বাইরে থানা লেবেল স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং আমাদের পুলিশ লাইন্সেও রিজার্ভ ফোর্স রয়েছে। যদি কখোনও কোথাও নিরাপত্তা জনিত ঘাটতি ঘটে, সে ক্ষেত্রে থানা ও পুলিশলাইন্স থেকে ফোর্স মুভ করতে পারবে। আমাদের সকল প্রকারের নিরাপদ ব্যবস্থা কার্যকরী আছে। আমরা আশাকরি অত্যন্ত সুন্দরভাবে কোন প্রকারের অপ্রিতীকর বা অবাঞ্চিত ঘটনা ছাড়াই সুন্দর ও আড়ম্বরপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল রেদোয়ান দিপু, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যরা।





















