রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

আনোয়ারুল ইসলাম রনি,রংপুর:
রংপুরে অভিযান চালিয়ে রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র, অপহরণ, মাদকসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
সোমবার (১৯ অক্টোবর) র‍্যাব-১৩-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-১৩ জানায়, রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে মেরিল সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে এবং ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনার অভিযোগে রংপুর ও ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় র‍্যাব।
র‍্যাবের দাবি, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং বালুমহাল নিয়ন্ত্রণের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান এবং অপরাধের সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফার্স্ট এইড দেওয়ার পর তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
বগুড়ার শেরপুরে ৫০০ লিটার চোলাইমদসহ বিপ্লব মারডী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৫০০ লিটার চোলাইমদসহ বিপ্লব মারডী গ্রেপ্তার

রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬