পঞ্চগড় প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমেপ্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের এই বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে মোট ৮০ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে একটি করে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, জিয়া পরিষদের সভাপতি এম.এ. জব্বার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ। এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহার
উৎসবের আমেজকে প্রান্তিক মানুষের ঘরে পৌঁছে দেবে।
উপহারের নতুন শাড়ি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নারীরা। তাঁরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, “পূজার এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন উপহার পেয়ে আমরা
অত্যন্ত আনন্দিত। আমাদের মতো অসহায় মানুষের কথা ভাবার জন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আশীর্বাদ করি যেন সবাই ভালো থাকে।”
উপজেলা প্রশাসন জানায়, উৎসবের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।





















