যমুনায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য, ৪ জেলের কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ধরা ইলিশ মাছ বিতরণ করা হয়েছে এতিমখানায়। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে চার জেলেকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার যমুনা নদীতে অভিযান চালিয়ে মাছসহ ওই চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই চার জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাটাধোয়াপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম ও খলিম উদ্দিন এবং মোল্লারচর গ্রামের মো. শামীম ও মো. রহিম।

তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান- এখন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ওই চার জেলেকে দণ্ড দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়
পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই -সংসদ সদস্য আবু আশফাক

পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতনীদের ঋণ শোধ করতে চাই -সংসদ সদস্য আবু আশফাক

যমুনায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য, ৪ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬