শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) শহরের রেলগেইট ও জেনারেল হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। সেই সাথে পৌরসভা আইন ২০০৯ এর অধীন একজন অভিযুক্তকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, ফুটপাতের অবৈধ দখল রোধকল্পে এবং ফুটপাতের পরিচ্ছন্নতা রক্ষায় এই ধরনের অভিযানের ধারা অব্যাহত থাকবে।





















