কুমিল্লার তাজমিন হত্যা কক্সবাজারের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কক্সবাজার প্রতিনিধি :
কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়। তাজমিনকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে এনে ধর্ষণের অভিযোগ আদালতে উপস্থাপনের পর এ নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী তাজমিনকে রাজুর কক্সবাজারে নিয়ে আসা এবং ধর্ষণের অভিযোগ তুলে ধরেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
এ বিষয়ে মো. অহিদুর রহমান বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলা দায়েরের নির্দেশ দেন। পরে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

আপডেট সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬