পটুয়াখালীর আলোচিত ১০ মাসের শিশু নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার-১

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোজের আলোচিত ঘটনায় মামলা থানায় দায়ের। গতকাল রাতে ওই শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার বোন জামাই আল আমিনকে (৪০) প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে এ মামলাটি দায়ের করেন। এর আগে দুপুরে পুলিশ আলআমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে আল-আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন।

বিজ্ঞাপন

এর কিছুক্ষন পর শিশুটি নিখোজ হয়। পারাবারিক বিষয় নিয়ে আল-আমিন ও রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সে এর আগে শিশু রাইয়ানকে অপহরনের হুমকি দিয়েছিলেন এবং ৩ থেকে ৪ জন লোক নিয়ে সে শিশুটি অপহরন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, শিশু নিখোজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আজই আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ
জনপ্রিয়
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

পটুয়াখালীর আলোচিত ১০ মাসের শিশু নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেফতার-১

আপডেট সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬