সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, বিতরণ করা হলো সাদাছড়ি

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জ কাউসার আজিজ। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আধুনিক ও সহায়ক সাদাছড়ি বিতরণ করেন।

আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, তাঁদের সামাজিক মর্যাদা রক্ষা এবং স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপনে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

ট্যাগ
জনপ্রিয়
সাজেকে অবরোধের উপর নতুন করে  ৪৮ ঘন্টার অবরোধ

সাজেকে অবরোধের উপর নতুন করে  ৪৮ ঘন্টার অবরোধ

সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, বিতরণ করা হলো সাদাছড়ি

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬