ডিমলায়  নির্মিত ব্রিজের সংযোগ রাস্তা  নির্মাণের দাবিতে বিক্ষোভের কর্মসূচি 

মো:মহিবুল ইসলাম মিলন,ডিমলা উপজেলা প্রতিনিধি(নীলফামারী):
নীলফামারী জেলার ডিমলা উপজেলা থেকে পূর্ব ছাতনাই  ইউনিয়নে যাতায়াতের প্রধান  সড়কের আমতলী নামক স্থানে,  নব নির্মিত ব্রিজের সংযোগ রাস্তা না থাকায়, সংযোগ  রাস্তা তৈরীর দাবিতে পূর্ব ছাতনাই ইউনিয়ন  শ্রমিক কল্যাণ  ঐক্য পরিষদ ও  এলাকাবাসীর উদ্যোগে ১৫ই অক্টোবর বিক্ষোভ মিছিলের  ডাক দেওয়া হয়েছে।
পূর্ব ছাতনাই লেবার শ্রমিক অফিস হতে এই দিন বাদ মাগরিব বিক্ষোভ মিছিল বের হবে, বিক্ষোভ  মিছিলে  অংশগ্রহণের জন্য  সামাজিক মাধ্যমে প্রচারনা চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমুজ্জামানের সহযোগিতায় অতি গুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলেও ব্রিজের সংযোগ রাস্তা তৈরিতে ঠিকাদার গড়ি মসি  করছে।
এ ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান  দ্রুত সময়ের মধ্যে ব্রিজের  সংযোগ (অ্যাপ্রচ সড়ক) রাস্তা তৈরীর জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেও নির্দেশ দেওয়া হয়েছে।অল্প সময়ের মধ্যে সংযোগ রাস্তার কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

আপডেট সময় : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬