অষ্টগ্রামে জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় 

মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সম্প্রতি তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সাংবাদিকবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান।
​মঙ্গলবার (১৩ই অক্টোবর) দুপুরে অষ্টগ্রাম থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার সিনিয়র সাংবাদিক ও এ টিভির সম্পাদক নাদিরুজ্জামান আজমল, হাওর মিডিয়া রুবেল মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
​সভায় ওসি মোহাম্মদ রোকনুজ্জামান থানায় যোগদানের পর থেকে নেওয়া নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী পদক্ষেপ ও সাফল্য তুলে ধরেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, তাঁর কার্যকালে এ পর্যন্ত মাদক সংক্রান্ত মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৭৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা (যার আনুমানিক মূল্য ২২ লক্ষ ৬ হাজার টাকা) এবং ১ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব মাদক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযানে মোট ৫১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
​ওসি মোহাম্মদ রোকনুজ্জামান স্পষ্ট জানিয়ে দেন যে, অষ্টগ্রাম উপজেলায় মাদক নির্মূল, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি কার্যক্রম ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে চলমান থাকবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

অষ্টগ্রামে জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় 

আপডেট সময় : ১০:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬