তাড়াইলে নানার বাড়িতে এসে হামলার শিকার দুই যুবক, থানায় মামলা দায়ের

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে নানার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন দুই যুবক। তাঁদের ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে আঘাত করে জখম এবং দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে তামিম (১৮) এবং একই উপজেলার পেমই গ্রামের খোকন মিয়ার ছেলে মনির হোসেন (২০)।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে বুধবার (১৪ অক্টোবর) তাড়াইল থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ১০। এজাহারে দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ ধারার উল্লেখ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত ৯টার দিকে তাড়াইল থানার সুরঙ্গল এলাকায় নাটানা ব্রিজের পশ্চিম পাশে সুরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। মামলার বাদী মাইনুল ইসলাম (২৯) তাড়াইল উপজেলার পুরুড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতে বেড়াতে এসেছিলেন আহত দুই যুবক।
মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে তাড়াইল উপজেলার সুরঙ্গল গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮), আবদুল কদ্দুছের ছেলে সাঈম (২০) এবং সিদ্দিক মিয়ার ছেলে তাইজুল ইসলামের (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত সুমনের  নির্দেশে অন্যরা তামিমের গলায় ছুরি দিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করেন। একই সময় মনিরের কাঁধ ও বুকে ছুরি এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর আরও অভিযোগ, এ সময় আহত দুই যুবকের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল  জানান, এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

তাড়াইলে নানার বাড়িতে এসে হামলার শিকার দুই যুবক, থানায় মামলা দায়ের

আপডেট সময় : ১১:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬