নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে — কয়ছর আহমদ এমপি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।
সোমবার (১২ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাঁকে এ বিষয়ে গুরুত্ব দিতে দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তীর সঞ্চালনায় ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মো. আনসার উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী সুরভী আক্তার এবং গীতাপাঠ করেন রাজশ্রী দে জনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলী উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
দেশীয় অস্ত্র, ইয়াবা মদ নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার

দেশীয় অস্ত্র, ইয়াবা মদ নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার

নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে — কয়ছর আহমদ এমপি

আপডেট সময় : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬