হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধ ও কিশোর গ্যাং দমনে পিরোজপুরে কঠোর নির্দেশনা- প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধিঃ
‎
‎পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
‎
‎রোববার (১১ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
‎
‎আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
‎
‎ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
‎
‎আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
‎
‎সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মাসুদ সাঈদী আসন্ন পূজা উপলক্ষে মন্দিরগুলোর নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেন।
‎
‎সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
স্মরণসভা

আপডেট সময় : ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬