মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি:
মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন তালাবদ্ধ থাকা জেলা স্টেডিয়াম সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে। তরুণদের মাঠে ফিরিয়ে আনা এবং তাদের মধ্য থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের সুস্থ বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এ টুর্নামেন্টে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৬টি দল অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

আপডেট সময় : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬