বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

বর্ণিল নাচ-গান ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় খাগড়াছড়িতে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন সংসদ সদস্য।

এর আগে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরাসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

ট্যাগ
জনপ্রিয়
কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬