জানা যায়,কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকার রফিকুল ইসলাম রেনু মিয়ার ছেলে ও পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদলের নেতা আলমের ছোট ভাই ফয়সাল কটিয়াদী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।গত ৪ অক্টোবর কলেজে ফয়সাল ও তার বন্ধুদের কাছে ধূমপানের খরচ দাবি করেন স্হানীয় কিছু কিশোর গ্যায়ের সদস্যরা।
টাকা না দেওয়া কেন্দ্র করে ফয়সাল ও তার বন্ধুদের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মারধর করে কলেজে আটকে রাখা হয়। পরে তার বড় বড় ভাই ছাত্রদল নেতা আলম , নুরুল্লাহ ও কটিয়াদী পৌর ছাত্রদলের সদস্যসচিব নাছিম সহ তাদের উদ্ধার করে কলেজের প্রধানের কাছে বিচার চায়। পড়ে কলেজের শিক্ষক জহির বিচারের আশ্বস্ত করেন।
আজ রবিবার (১১ অক্টোবর) কলেজ থেকে ফেরার পথে ফয়সালকে কিশোর গ্যাংয়ের প্রধান প্রান্ত ডেকে নিয়ে আরো ১০/ ১৫ জন সদস্য তার ওপর হামলা চালায়। এতে ফয়সাল গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা উদ্ধার তাকে করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে ভূক্তভোগী ফয়সাল সেখানে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী অবিলম্বে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৭:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 25
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ফয়সালের কাছে মাদকের টাকা না পেয়ে তার উপর হামলা করে স্হানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ট্যাগ
জনপ্রিয়




















