রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ১০ নং ভাটরা ইউনিয়নের উত্তর দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার (১১অক্টোবর) অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যলয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উন্নত মানের স্কুলব্যাগ বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফারহানা হক ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য খালেদা আক্তার ও মন্জুরুল হক, প্রাক্তন শিক্ষার্থী শরিফ শাকিল, দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, নান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন শেখ, বাউরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন শেখ, জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, অভিভাবক মোহাম্মদ আলী, রামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, হাসানুজ্জামান ও সজীব শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও উন্নত মানের স্কুলব্যাগ তুলে দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















