সার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, জড়িতদের  ফাঁসির দাবি, গ্রেপ্তার ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সার ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আগাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

১১ অক্টোবর রবিবার নিহতের দাফন শেষে বিক্ষোভ করে এ দাবি জানান তাঁরা। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকালে ইসলামপুর পৌরসভার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, ওই দিন দেশীয় অস্ত্র নিয়ে মো. সোজার বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। বসতঘর ভাঙচুরের প্রতিবাদ করলে সার ব্যবসায়ী আতাউর রহমানের ওপর হামলা চালায় তারা। এ সময় তাঁকে লোহার শাবল, হাতুড়ি, রড ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া, ইটের দেয়াল, টিউবওয়েল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

আতাউর রহমানের দাফন শেষে স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভে বক্তব্য দেন আরিফুল ইসলাম আজিম, মোহাম্মদ বিপুল মিয়া, মোবারক হোসেন, নূর ইসলাম, আবুল কাসেম ও রিয়াজুল ইসলাম।

নিহতের পরিবার অভিযোগ করেছে, মামলা প্রত্যাহার ও এ বিষয়ে মুখ না খুলতে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামিপক্ষের লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
কুবিতে প্রথমবারের মতো চিঠি উৎসব অনুষ্ঠিত

কুবিতে প্রথমবারের মতো চিঠি উৎসব অনুষ্ঠিত

সার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, জড়িতদের  ফাঁসির দাবি, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬