মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 86?

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজের অভিযোগে যুবক আটক
মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় কথা বলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় বিএনপির নেতাদের সহায়তায় শনিবার রাতে অভিযান চালিয়ে মামুন নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মামুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে পুলিশ মামুন নামে এক যুবককে আটক করেছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ওই অভিযান চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ বুড়িমারী বন্দরের আমদানি-রপ্তানি

মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৬:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬