মাদারীপুরে আহত বাজপাখি উদ্ধার, পরম যত্নে চিকিৎসা করছে বন বিভাগ

oplus_0

মাদারীপুরের ডাসারে আহত অবস্থায় একটি বাজপাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে। রোববার (২০সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথুরিয়ারপাড় এলাকার একটি বাগানে আহত অবস্থায় বাজপাখিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তারা বন বিভাগকে খবর দিলে একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে।
উদ্ধারের সময় পাখিটির ডান পাশের ডানায় ক্ষত দেখা যায়। আহত হওয়ায় পাখিটি উড়তে পারছিল না। পরে এটিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করা হয় এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়।
চিকিৎসার পর পাখিটিকে বন বিভাগের একটি খাঁচায় রাখা হয়েছে। সেখানে নিয়মিত মাছ ও মাংস খাবার হিসেবে দেওয়া হচ্ছে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পরই বন বিভাগের সদস্যরা বাজপাখিটিকে উদ্ধার করেন। মাদারীপুরসহ এ অঞ্চলে এ ধরনের বাজপাখি খুব একটা দেখা যায় না। পাখিটি এ এলাকায় বিরল।
তিনি বলেন, জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগের তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পাখিটি উড়তে সক্ষম হলে মাদারীপুরের কোনো উন্মুক্ত স্থানে অবমুক্ত করা হবে। আর সুস্থ না হলে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাদারীপুরে আহত বাজপাখি উদ্ধার, পরম যত্নে চিকিৎসা করছে বন বিভাগ

আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬