নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত 

একরামুল হক লাবু, নীলফামারী 
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমাউন কবির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হুমাউন কবির গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাই পাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমাউন। এসময় জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তা আটক করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ১০:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬