শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচার দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার নসিপুর জামতলী বাজারে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামতলী বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারীদের দাবি, শিশুটির মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
খবর পেয়ে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন।
পরে এমপির আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ১০:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬