রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করছেন দলিল লিখকরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রামগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতির নেতারা বলেন, নিবন্ধন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করা হলে দলিল লিখকদের পেশাগত ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এতে দলিল লিখকরা পেশাচ্যুত হওয়ার পাশাপাশি সাধারণ সেবাগ্রহীতাদের দুর্ভোগ বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী, দপ্তর সম্পাদক নুরুন নবী রায়হান, কোষাধ্যক্ষ জাফরউল্লাহ, প্রচার সম্পাদক সোলাইমান, সদস্য রিয়াদ হোসেন, মনির হোসেন, আবদুল মোতালেব গাজী এবং প্রবীন সদস্য আনিসুর রহমান, সালেহ আহমদ পাটোয়ারী, আনোয়ার হোসেন, আবু তাহের, মমিন হোসেন, ওলিউল্লাহ, শংকর চন্দ্র রায়, উত্তম কুমার সরকার, বশির আহমদ, ফিরোজ আলম, রফিকুল ইসলাম লেবু, শ্যামল চন্দ্র কুরী, রিয়াজ মাহমুদসহ সমিতির অন্যান্য সদস্যরা।


















