শতবর্ষী বৃদ্ধের পাশে ছাত্রদল নেতা, স্থাপন করে দিলেন শৌচাগার-নলকূপ

মোঃসাইফুর রহমান কুড়িগ্রাম 

বয়সের ভারে নুয়ে পড়েছেন। অভাব-অনটনের মধ্যে কেটে যাচ্ছে জীবনের শেষ সময়। মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত উলিপুর উপজেলার রাজরামক্ষেত্রী গ্রামের এক শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বৃদ্ধের অসহায়ত্বের খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন মোঃসোহেল রানা। পরে তাঁর বাড়িতে একটি শৌচাগার স্থাপনের ব্যবস্থা এবং নিরাপদ পানির জন্য নলকূপ বাঁধাই করে দেওয়ার উদ্যোগ নেন।
 মোঃসোহেল রানা বলেন, বয়োবৃদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান মানুষের মানবিক দায়িত্ব। বৃদ্ধের প্রয়োজন বিবেচনা করেই এ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও তাঁর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সহায়তা পেয়ে বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

শতবর্ষী বৃদ্ধের পাশে ছাত্রদল নেতা, স্থাপন করে দিলেন শৌচাগার-নলকূপ

আপডেট সময় : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬