কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৯৫ নং হাজী সুলতান উদ্দিন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান করেছেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
রবিবার(২০ সেপ্টেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে আসেন এবং হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে পৌঁছলে সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন। পরে হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে যোগ দেন।
পরিদর্শন ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।





















