নির্বাচনে সভাপতি পদে মো. ফজলে রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ২ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার আলী হোসেন পান ১ হাজার ৫৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের অন্যান্য ফলাফলে সহ-সভাপতি পদে মো. এনামুল হক (২,১৬৪ ভোট) ও মো. আফজাল আলী (১,০৮৩ ভোট) নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. সাদাকাত হোসেন বাপ্পি ২,২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মিলন হাওলাদার ১,৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হন।
অর্থ সম্পাদক পদে সাবেক তিনবারের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী ২,৪২০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। সড়ক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন ১,০৯৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। সহ-সড়ক সম্পাদক পদে মো. ফারুক আহম্মেদ ১,৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সমাজকল্যাণ সম্পাদক পদে সর্বোচ্চ ২,৮৪৩ ভোট পেয়ে মো. সম্রাট পুনর্নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে খন্দকার আফাজ উদ্দিন ১,৬১১ ভোট এবং প্রচার সম্পাদক পদে মো. জনি ২,২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জহুরুল ইসলাম ১,০৬৩ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. নুর আলম শেখ আকালু, মো. মাহামুদুল হাসান রাজু, মো. শাহজাহান, মো. মুন্না, মো. খুরশেদুল ইসলাম জনি, মো. পারভেজ ইসলাম ও মো. রিন্টু।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।




















