উল্লাপাড়ার হাটিকুমরুলে ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার ১১ দলীয় ঐক্য এর ঢাকা টু রংপুর লংমার্চে হাটিকুমরুল মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রায় আমীর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন আমরা আট দফা দাবিতে লংমার্চে বেরিয়েছি। ঢাকা থেকে আসার পথে মানুষ আমাদেরকে হাত নেড়ে এক আঙ্গুল উচিয়ে দেখিয়েছে। তারা এক দফার দাবি করেছেন। আমরা লংমার্চ নিয়ে ঢাকা থেকে রংপুর যাচ্ছি। জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মো. শাহিনুর আলমের সভাপতিত্বে হাটিকুমরুল মোড়ে দুপুরে পথসভা হয়। পথসভায় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সিরাজগঞ্জ -৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ১০:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬