ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফ-লিজা দম্পতির ঘরে জন্ম নেওয়া এ নবজাতককে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ফুলবাড়ী পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এটি দম্পতির প্রথম সন্তান। জন্মের পর দেখা যায়, শিশুটির ডান হাতে ৭টি, বাম হাতে ৭টি, ডান পায়ে ৭টি এবং বাম পায়ে ৭টি আঙুল রয়েছে। অর্থাৎ দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল। প্রতিটি আঙুলেই নখ রয়েছে। তবে জন্মের দুই দিন পর বাম হাতের একটি ছোট আঙুল ঝরে পড়েছে বলে পরিবার জানিয়েছে।
এ ছাড়া নবজাতকের ঠোঁটে জন্মগত ত্রুটি (কাটা ঠোঁট) রয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ নবজাতককে একনজর দেখতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এলাকায় এর আগে এমন শিশু জন্ম নিতে দেখিনি। জীবনে এই প্রথম দেখলাম।
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, “এটি আমাদের প্রথম সন্তান। সাধারণত মানুষের ২০টি আঙুল থাকে, কিন্তু আমার মেয়ের ২৮টি আঙুল নিয়ে জন্ম হয়েছে। সবকিছু আল্লাহর ইচ্ছা, আমরা এতে সন্তুষ্ট।”
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস কে সাদেক আলী বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল থাকার অবস্থাকে ‘পলিড্যাক্টিলি’ (Polydactyly) বলা হয়। এটি জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। শিশুটির অন্য কোনো শারীরিক জটিলতা আছে কি না, তা নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬