ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা যুবদল ও উপজেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার তৃতীয় দিনে কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া ও রাজারহাটে এ অভিযান পরিচালিত হয়।

রাজারহাট রেলস্টেশন চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, রুহুল আমিন খান টিপ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুব, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদ, ওয়াজেদ আলী, আশরাফুল হক বুলের বাবুসহ যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।
আয়োজকেরা জানান, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতেই এ কর্মসূচি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান

আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬