দিনাজপুরে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।

এ সময় জাতীয় কাবাডি কোচ ও দিনাজপুর সরকারি কলেজের সাবেক ভিপি হামিদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান আসাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এর মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





















