ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৪ হাজার টন ডিজেল, পার্বতীপুরে পৌঁছাল ৭২তম চালান

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম চালানে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাঠানো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। টানা প্রবাহের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা এই ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মধ্যে প্রায় সমান হারে বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় নির্মিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৮ মার্চ। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত পাইপলাইনটির মাধ্যমে ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।
বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে।
জ্বালানি পরিবহনে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন করতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬