নীলফামারীতে গৃহবধু নাছরিন নাহার হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা ও পরিবারের সদস্যরা। সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী প্রেস ক্লাব হলরুমে নিহতের বাবা আব্দুল জব্বার ও পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মেয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও আসামীদের দ্রুত গ্রেফতার দাবী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে বলেন আমার মেয়ের উপর যৌতুকের দাবীতে অন্যায় অত্যাচার করে হত্যা করে করা হয়েছে। আমি এই হত্যার সাথে জড়ীতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। ঘটনার বিবরণে জানা যায় গত ২৭ আগষ্ট জেলা সদরের ফকিরগঞ্জ নালাপাড়া এলাকায় তার শশুরবাড়ী খেকে গৃহবধু নাছরিন নাহার এর মৃত দেহ উদ্ধার করে থানা পুলিশ। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঘটনার দিনেই বাদী হয়ে সদর থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন তিনি। আসামীরা হলেন ১। স্বামী- আব্দুল মান্নান, ২। আরিফা বেগম ৩। আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন নিয়ামুল হক, জিন্নাত আখতার, ফেরাজুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলন শেষে নিহতের বাবা আব্দুল জব্বার আবেগ আপ্লুত হয়ে মেয়ের হত্যার সাথে জড়ীত আসামীদের দ্রুত গ্রেফতারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন আসামীদের গ্রেফতার অভিজান অব্যাহত রয়েছে।
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে সংবাদ সম্মেলনে মেয়ের হত্যার বিচার চাইলেন বাবা
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৪:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- 156
ট্যাগ
জনপ্রিয়




















