নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। দুই সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থান দুটো পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাসুম সারোয়ার কলমাকান্দার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতুর স্থানসহ এলাকা পরিদর্শন করেন।দুই নদীর অবস্থা, সম্ভ্যাব্য যোগাযোগ ব্যবস্থা, সেতু নির্মাণের সম্ভাবনা স্বচক্ষে দেখেন তিনি।
এসময় প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, সীমান্তবর্তী মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর দিয়ে দুই দেশের অগণিত মানুষ যাতায়াত করে। দুই সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছি।সেতু দুটি নির্মাণ হলে এ এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে। অবকাঠামোর উন্নয়নেও সেতুর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অবিলম্বে এর পদক্ষেপ নেওয়া হবে।
সেতু পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিছুর রহমান পাঠান বাবুল, মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুকন পাঠান, লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলনসহ অনেকে।
এলাকাবাসীর ভাষ্য, সীমান্তের মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।এ দুটো সেতু দুটি নির্মাণ হলে সীমান্ত এলাকার মানুষের যাতায়াত সহজ ও উন্নত হবে। তাছাড়া দুই পাড়ের কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর বিশাল প্রভাব পড়বে বলে উল্লেখ করেন তারা।




















