রুকন উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম কেন্দুয়া প্রেসক্লাব কতৃক বিদায় সংবর্ধনা পেয়েছেন।
বিদায়ী বক্তব্যে ইউএনও মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, কেন্দুয়া উপজেলার সকল শ্রেণি-পেশা মানুষের যে আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি তা আমার কর্মজীবনের বড় প্রাপ্তি। দায়িত্ব পালনকালে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। কেন্দুয়ার মানুষের ভালোবাসা আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-ইসলাম চৌধুরী, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল এবং সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূইয়া।
দায়িত্ব পালনকালে ইউএনও মো. রিফাতুল ইসলামের প্রশংসা করে বক্তারা বলেন, তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অত্যন্ত বিচক্ষণ ও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, আগামীর দিনগুলোরও তাঁর মঙ্গল কামনা করি আমরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদায়ী ইউএনও’কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচছা প্রদান করা হয় প্রেসক্লাবের পক্ষে।









