দিনাজপুর পুলিশের বিশেষ অভিযানে ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 16
দিনাজপুর পুলিশের বিশেষ অভিযানে ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় নামক স্থানে পুলিশের বিশেষ অভিযানে মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া সিআইডি অফিসারকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক ভুয়া সিআইডি কর্মকর্তা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর, পটুয়াপাড়া গ্রামের জহির দ্দিনের পুত্র।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, ভুয়া সিআইডি অফিসার পরিচয়ে মোফাজ্জল হোসেন নামে এই ব্যাক্তি বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন মোড়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আসছেন। আমরা খবর পেয়ে তার বিষয়ে তথ্য সংগ্রহ করে তাকে ভুয়া হিসাবে পাই।

এরপর তাকে গত মঙ্গলবার (২১জুলাই) সন্ধ্যায় ফুলবাড়ী ঢাকামোড় থেকে তাকে আটক করি। আটকের সময় তার কাছে একটি ওয়াকি টকি ধরনের মোবাইল ফোন পাই। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this...
ট্যাগ

আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬