যশোরে দুই স্বর্ণের বারসহ আটক ১

  • আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 16
স্টাফ রিপোর্টার, রাহাত হোসেন 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১জন আসামীসহ ২২০.৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৫,২৮৫/- টাকা আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ সাদিকুর রহমান সুমন (৩৩), পিতাঃমোঃ মিজানুর রহমান, গ্রামঃ নলকুরা লাপসা, ডাকঘরঃ লাপসা, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা। আটককৃত স্বর্ণের মূল্য ৪৬,২৮,০৮৫/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ৩০,০০০/- টাকা এবং নগদ ৫,২৮৫/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ৪৬,৬৩,৩৭০/- (ছেচল্লিশ লক্ষ তেষট্টি হাজার তিনশত সত্তর) টাকা।*
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Share this...
ট্যাগ

যশোরে দুই স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬