নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড 

  • আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 17
নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড 
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ইয়াবাসহ মোঃ ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক যুবককে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে জেল-জরিমানা করেন।
মঙ্গলবার (২১ জুলাই ) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার লক্ষীপাশা এলাকা থেকে তাকে আটক করে ডিএনসি।
দণ্ডপ্রাপ্ত মোঃ ইয়াসির আরাফাত শেখ লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মোঃ ছত্তার শেখের ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসির একটি দল লক্ষ্মীপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন ইয়াসির আরাফাত নামে এক যুবককে হেফাজতে নেয়া হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করেন ডিএনসি সদস্যরা। এরপর তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহারিয়ার হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় আরাফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাকে জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Share this...
ট্যাগ

নড়াইলে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড 

আপডেট সময় : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬