যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত

  • আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 79
যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত

যশোর অফিস 

যশোর সদর উপজেলার মন্ডলগাতীতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ডলগাতী কফি হাউজের সামনে এ ঘটনা ঘটে।

আহত লাবনী বেগম (২৫) মন্ডলগাতী গ্রামের শুকর আলীর মেয়ে। অভিযুক্ত মো. মিঠুন (২৯) খড়কি এলাকার আতিয়ারের ছেলে এবং তিনি লাবনীর তালাকপ্রাপ্ত স্বামী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে মিঠুন ধারালো চাকু দিয়ে লাবনীকে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে লাবনী হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ট্যাগ
জনপ্রিয়
দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬