‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে কাঁদছিল দুই বোন

  • সিটি পোস্ট সিটি পোস্ট
  • আপডেট সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 67
‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে কাঁদছিল দুই বোন

দিনাজপুরের হিলিতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে ছোট সন্তানকে নিয়ে রাস্তার পাশে দুই মেয়েকে রেখে চলে যান এক মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় শিশু থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্নাকাটি করতে থাকে।

রোববার (১৯ জুলাই) দুপুরে বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশুদুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন থাকো টাকা নিয়ে আসি।

ওসি আরও জানান, শিশুদুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয়
‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব’ বৃদ্ধা মাকে নিজের ঘরে আশ্রয় দিতে নারাজ ছেলে ; ইউএনওর কাছে অভিযোগ মায়ের

আপডেট সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬