যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

  • আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 89
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় ভিসা আবেদনকারীদেরকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত।

এতে আরও বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

ট্যাগ
জনপ্রিয়
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রার্থী হয়েছেন মহিবুর রহমান রিপন

আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬