রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ৪৭ জন, ওয়ারী থেকে ৫৬ জন, মতিঝিল থেকে ৬৭ জন, তেজগাঁও থেকে ৭০ জন, মিরপুর থেকে ১০১ জন, গুলশান থেকে ২৯ জন, উত্তরা থেকে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে দুটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



























