বীমা খাতে ৫৭% দাবি অপরিশোধিত, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী

বীমা খাতে ৫৭ শতাংশ দাবি এখনো অপরিশোধিত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা খাতে মানুষের বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫৭ শতাংশ বীমা দাবি এখনো অপরিশোধিত রয়েছে। গ্রাহকদের দাবি পরিশোধ না করে কিছু বীমা কোম্পানি নিজেদের সম্পদ বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গ্রাহকদের পাওনা বীমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে জানিয়ে আমির খসরু বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে।

তিনি বলেন, ‘দাবি পরিশোধ করতে তাদের সময় বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যে পরিশোধ করতে না পারলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেওয়া হবে।’

অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার মাধ্যমে বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থাকে কার্যকরভাবে কাজ করতে হবে।

বীমা কোম্পানিগুলোকে দ্রুত অটোমেশনের আওতায় আসার নির্দেশও দিয়েছেন তিনি। সব বীমা কোম্পানিকে অটোমেশনে যেতে হবে জানিয়ে আমির খসরু বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বীমা খাতের অনিয়ম, গ্রাহকের দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা এবং খাতটিতে সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠন সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে।

সিটি পোস্ট/

জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

বীমা খাতে ৫৭% দাবি অপরিশোধিত, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬