পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সৃষ্ট ঘটনা নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উভয়পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। বৈঠকে আলোচনা পর্যালোচনা করে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিজন কুমার ব্রক্ষ্ম এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়া কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, সদস্য সচিব জুলাই-৬ হলের সহকারি প্রভোস্ট দয়াল চন্দ্র রায় ও সদস্য সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান। কমিটিকে আগামী দশদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৭১৭ নম্বর কক্ষে নাঈম হোসেন অবস্থান করতেন। পরবর্তী সময়ে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে চেলে যান। তাঁর আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সভাপতি গ্রুপের রুমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে ছুরিকাহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের উপর দোষ চাপাচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

আপডেট সময় : ০৭:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬