গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে রাজনৈতিক পরিণতি সরকারকেই ভোগ করতে হবে: এটিএম আজহার

জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোনো ধরনের গড়িমসি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে এর রাজনৈতিক পরিণতি সরকারকেই বহন করতে হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক সংস্কৃতি অতীতে দেশে বারবার সংকট তৈরি করেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে জোরালো ভূমিকা পালনের পাশাপাশি সংসদের বাইরেও গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করার পরও দেশের মানুষের মধ্যে নতুন করে হতাশা তৈরি হচ্ছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সরকারের সময় বিরোধী মত দমন, রাজনৈতিক আচরণ ও এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার যে ধারা দেখা গিয়েছিল, বর্তমান সরকারও ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার যদি অতীতের ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে জনগণ তার জবাব দেবে। গণতন্ত্রের মূল ভিত্তি জনগণ। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘদিন কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারে না।
দেশের চলমান সংকট প্রসঙ্গে এটিএম আজহারুল ইসলাম বলেন, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, মূল্যস্ফীতি ও নানা সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত। জনগণ রাজনৈতিক সংঘাত নয়, বরং জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সরকার মানুষের মৌলিক সমস্যার সমাধান না করে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলে জনমনে ক্ষোভ আরও বাড়তে পারে।
মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এটিএম আজহারুল ইসলাম।
ট্যাগ
জনপ্রিয়
লাশ উত্তালেনের আট মাসেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৪:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬