ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
মনোনয়নপ্রত্যাশীদের ফরম পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সিটি পোস্ট/


























