জাতীয় সংসদে পাস হওয়া ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের বিরোধিতা করেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

























