রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

  • আপডেট সময় : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 60
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা জ্বালানি খাত নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২২ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা বৈঠক করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর প্রশংসা করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। সূত্র-ঢাকা পোস্ট

ট্যাগ
জনপ্রিয়
ফেনী সদর উপজেলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬